সংগৃহীত
সারাদেশ

চারতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে নিরাপত্তা বেষ্টনী বিহীন চারতলা ভবনে নির্মাণ কাজ করতে গিয়ে বাবুল মিয়া বাবু ( ৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত বাবু উপজেলার মাইজবাড়ি গ্রামের গুটু মিয়ার ছেলে।

আরও পড়ুন : গরমে সবজির বাজারে নেই স্বস্তি

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে ভূঞাপুর পৌর এলাকার ফসলান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এই ভবনে নির্মাণ করলেও কোনো প্রকার নিরাপত্তা বেষ্টনী ব্যবহার না করেই চারতলা পর্যন্ত ভবন নির্মাণ করছে। আজ দুপুরে শ্রমিকরা চারতলার পূর্ব অংশের সেন্টারিং খুলতে গেলে পা ফসকে নিচে পড়ে যায়। তাকে আহত অবস্থায় ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আরও পড়ুন : ব্রহ্মপুত্র নদীতে ডুবে নিহত ১

খবর পেয়ে ভবনের মালিক জুয়েল মিয়া স্থানীয় থানা পুলিশকে না জানিয়ে কৌশলে লাশ হাসপাতাল থেকে নিহতের গ্রামের বাড়ি মাইজবাড়ি নিয়ে যায়। পরে ভুক্তভোগীদের ক্ষতি পুরণের আশ্বাস দিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, এসব ব্যাপারে আমার কিছু জানা নাই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা