সংগৃহীত ছবি
সারাদেশ

ব্রহ্মপুত্র নদীতে ডুবে নিহত ১

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ৫ বন্ধু একসঙ্গে ঝাঁপ দিলে পানিতে ডুবে মসিউর রহমান হুজ্জাত (১৪) নামের ১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: হাতিয়া সৈকতে ‘ইয়েলো বেলিড সি স্নেক’

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে পৌর শহরের ব্রহ্মপুত্র নদের কলেজ ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মসিউর সাদুয়া গ্রামের খলিলুর রহমান রুবেল মাস্টারের ছেলে। সে স্থানীয় রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: দায়িত্বরত অবস্থায় পুলিশের মৃত্যু

পুলিশ ও ফায়ার সার্ভিস বলেন, মসিউর রহমান হুজ্জাত তার পরিবারের লোকজনকে না বলে দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায়। গোসলের সময় তারা ব্রহ্মপুত্র নদের তীরের উপর থেকে একসঙ্গে ৫ বন্ধু নিচে লাফ দেয়। লাফিয়ে পড়ার ভিডিও ধারণ করছিল বাকী বন্ধুরা। লাফালাফির এক পর্যায়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয় মসিউর। বন্ধুদের-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলেও ততক্ষণে ডুবে যায় মসিউর। খবর পেয়ে ঘটনারস্থলে উপস্থিত হয় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং লাশটি উদ্ধার করে।

গফরগাঁও থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. শাহিনুজামান খান বলেন, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা