সংগৃহীত
সারাদেশ

কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলার মোরেলগঞ্জে আব্দুল হাকিম জোমাদ্দার (৬২) নামের এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: ইতিহাস গড়ল পুষ্পা: দ্য রাইজ:

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত আব্দুল হাকিম জোমাদ্দার গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে ছিলেন।

আরও পড়ুন: রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

নিহতের ভাই মতিয়ার রহমান জোমাদ্দার জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সকালে একই গ্রামের প্রতিবেশি শহিদুল হাওলাদারের নেতৃত্বে ১০-১২ জন তার ভাই হাকিম জোমাদ্দারের ওপর হামলা চালায়। আহত অবস্থায় হাকিমকে চিকিৎসার জন্য রওয়ানা হলে পথিমধ্যে তাকে আবারও আটক করে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে যায়। এ সময় তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে ১ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। নিহত কৃষকের ঘাতকদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা