সংগৃহীত ছবি
সারাদেশ

আগুনে পুড়ল কোটি টাকার মালামাল

জেলা প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনীতে টানা ৩ ঘণ্টার আগুনের তাণ্ডবে পুড়ল কোটি টাকার মালামাল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত ৫০ দোকান মালিক।

আরও পড়ুন : ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রোববার (২১ এপ্রিল) রাত পৌনে ৮টায় চৌমুহনী বাজারের বাদামতলা রোডের মসজিদ মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদামতলা রোডের মসজিদ মার্কেটের ভূঞা হোসিয়ারি কাপড়ের দোকানে সর্ব প্রথমে এই আগুনের সূত্রপাত। মুহূর্তে মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে যায়। ঘটনাস্থলে পানির সংকট ও ঘনবসতি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় নিঃস্ব হয়েছে ৩০ ব্যবসায়ী এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন আরো অন্তত ৫০ দোকান মালিক। দোকান ব্যবসায়ীদের দাবি- এই অগ্নিকাণ্ডে তাদের কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : ঘরে মিললো গৃহবধূর মরদেহ

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত সেনবাগ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তীতে সোনাইমুড়ী, মাইজদী, ফেনীসহ ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্তের শেষে বলা যাবে।

সান নিউজ/এমএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা