ফাইল ছবি
সারাদেশ

স্ত্রী-কন্যাকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জে এক ব্যক্তি তার স্ত্রী ও শিশু কন্যাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় তার ছেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হেয়াতপুর গ্রামে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাতক শহিদুল ইসলামের (৩৭) স্ত্রী মর্জিনা বেগম ও তার ছোট মেয়ে আরফিন আক্তার (৫)। এই ঘটনায় তার বড় ছেলে আল আমিন (১২) রংপুর মেডিকেলে কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম জানান, গতকাল রাত ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ওই নারীর মরদেহ উঠানে পড়ে আছে। পরে গুরুতর আহত অবস্থায় ছেলে-মেয়েকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।

তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেলে কলেজ হাসপাতলে রেফার্ড করা হয়। সেখানে ৫ বছরের মেয়েটি মারা যায়।

আরও পড়ুন: পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনার রাতেই ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে জানা যায় যে, সন্তাদের শাসন করা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি বাঁশ দিয়ে স্ত্রী ও ২ সন্তানকে আঘাত করেন। এই ঘটনায় মামলা দায়ের করে আসামিকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।

সান নিউজ/এমএইচ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা