সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার মাদ্রাসা পাড়া গ্রাম থেকে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের গলি থেকে নিবির শেখ (১৩) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

নিবির ঠাকুরগাঁও পৌরসভার ১ নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা ও পৌর শহরের ওমান প্রবাসি আব্দুস সালাম বাবলুর ছেলে। সে সালান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। আটককৃত আলিফ এলাকার শিপন আলীর ছেলে ও লিখন একই এলাকার ফজর আলীর ছেলে।

আরও পড়ুন : বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

শনিবার (২০ এপ্রিল) সকালে বাড়িরর পাশের গলিতে নিবিরের মরদেহটি পরিবারের লোকজন দেখতে পায়।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাড়ি থেকে খেলতে বের হয়ে যায় নিবির। তারপর আর বাড়িতে ফেরেনি। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় সদর থানায় জিডি করে তার পরিবার। এছাড়াও মাইকিং ও ইন্টারনেটে ব্যাপক প্রচার করেও তার সন্ধান মেলেনি।

আরও পড়ুন : ঈদযাত্রায় সড়কে ঝরল ৪০৭ প্রাণ

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: ফিরোজ ওয়াহিদ জানান, আমারা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা