সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনের ধাক্কায় রেল কর্মচারী নিহত

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় আব্দুল রাজ্জাক (৪০) নামে এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছে।

আরও পড়ুন : সাপের কামড়ে কৃষকের মৃত্যু

শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্টেশন থেকে এক কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল রাজ্জাক রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শালাইপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি লালমনিরহাট রেলওয়ে বিভাগের খালাসি পদে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : বাঘের আক্রমণে নিহত ১

স্থানীয়রা বলেন, আব্দুল রাজ্জাক দুপুরে লালমনিরহাট থেকে কমিউটার ট্রেনে করে বুড়িমারী আসেন। এর পরে একটি ভ্যানে করে ঘুন্টি বাজার গিয়ে হেঁটে বন্ধুর বাড়ি যাওয়ার সময় পাটগ্রামগামী কমিউটার ট্রেনেটির ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

বুড়িমারী রেলওয়ে দায়িত্বরত স্টেশন মাস্টার নুর আলম জানান, ঘটনা শোনার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে। তার পরে জানা গেছে তিনি আমাদের রেল বিভাগের একজন কর্মচারী। এ ঘটনার পর তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার এলেই লাশটি হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা