সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আরও পড়ুন : শ্রমিকদের নিরাপত্তায় শিল্প পুলিশ বদ্ধপরিকর

শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কাঁচপুরের ক্যাওঢালা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুরেষ ডাকুয়া (৩৫) ও তার ছেলে রোকেশ ডাকুয়া (৭)। নিহতের স্ত্রী নিপু রায় (৩০) আহত হয়েছেন।

আরও পড়ুন : ঢাকাগামী চলন্ত লঞ্চে আগুন, আহত ৭

কাঁচপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশ সদস্য মনির হোসেন ও আমজাদ হোসেন বলেন, শনিবার (২০ এপ্রিল) সকাল ৭:৩০ এর দিকে তারা খবর পান ক্যাওঢালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তিনজনকে চাপা দিয়েছে। তারা ঐ স্থানে গিয়ে দেখেন, ঘটনাস্থলেই শিশুটি মারা যান এবং স্বামী-স্ত্রী রাস্তায় আহত অবস্থায় পড়ে আছেন। তখন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক সুরেষকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নিপু রায় জানান, আমাদের বাড়ি ঝালকাঠি জেলা সদর উপজেলার খাজুরা গ্রামে। আমার স্বামীর একটি টেইলার্সের দোকান রয়েছে। গত শনিবার গ্রাম থেকে স্বামী-সন্তানসহ নারায়ণগঞ্জের বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে পূজা দিতে এসেছিলাম। সেখান থেকে আজ সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেই। পথে কাঁচপুরের ক্যাওঢালা বাসস্ট্যান্ডের রাস্তা পার হওয়ার সময় একটি বাস আমাদের সবাইকে চাপা দিয়ে চলে যায়।

আরও পড়ুন : মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নিহত ১

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, দুর্ঘটনার পরেই চালক পলাতক রয়েছে। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। শিশুটির লাশ ঘটনাস্থল থেকে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সান নিউজ/এমএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা