ছবি: সংগৃহীত
সারাদেশ

পাহাড় কেটে সুইমিংপুল তৈরি, রিসোর্টকে জরিমানা

জেলা প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় পাহাড় কেটে সুইমিপুল তৈরি করায় মেঘপল্লী ইকো রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। সেই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য রিসোর্টটির নির্মাণ কাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: দীঘিনালায় আগুনে পুড়ল ২৫ দোকান

বুধবার (৩ এপ্রিল) দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে রিসোর্ট মালিক শাহআলমকে এ জরিমানা করেন।

এছাড়া অনির্দিষ্টকালের জন্য সুইমিংপুলের কাজ বন্ধ ঘোষণা করে সেখানে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন: ডুবে যাওয়া বাল্কহেডের চাল উত্তোলন শুরু

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, সুইমিংপুল নির্মাণ বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা পাওয়ার পর আজ সরেজমিনে এসে এটির নির্মাণ কাজ বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতেই আজকের অভিযান পরিচালিত হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২ এপ্রিল) সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে এ রিট আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

আবেদনের পক্ষে শুনানি করেন সংগঠনটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা