সংগৃহীত
সারাদেশ

খুলনায় শ্বাসরোধে কর্মচারীকে হত্যা

জেলা প্রতিনিধি: খুলনায় বইয়ের গোডাউনের ভেতরে রফিকুল ইসলাম মোল্লা নামে এক কর্মচারীকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন নিজেও

সোমবার (১ এপ্রিল) রাতে মহানগরীর কে ডি ঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরীর গোডাউন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত ওই লাইব্রেরীর কর্মচারী রফিকুল ইসলাম। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ।

স্থানীয়রা বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে লাইব্রেরীর ম্যানেজার শাহাজাহান মোল্লা গোডাউনে রফিকুল ইসলাম মোল্লার মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকার শুনে আশপাশের মানুষ এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন: উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করায় তদন্তে রহস্য বেরিয়ে এসেছে। আসামিদের গ্রেফতার ও তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। নিহতের ছেলে কুমিল্লা থেকে রওনা হয়েছেন। তার পরিবারের সদস্যরা এলে মামলা দায়ের করা হবে।

সান নিউজ/এসএম/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা