সংগৃহীত
সারাদেশ

গাড়ির ধাক্কায় পিকআপচালক নিহত

জেলা প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈরে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মোস্তফা (২৮) নামের পিকআপভ্যানের চালক নিহত হয়েছেন।

আরও পড়ুন: সাভারে ৫ গাড়িতে আগুন, নিহত ১

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত মোস্তফা ভোলা জেলার শশীভূষণ থানার রসুলপুর গ্রামের রহম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা পিকআপভ্যানটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় এলে পেছনে থাকা একটি অজ্ঞাত গাড়ি পিকআপটিকে ধাক্কা দেয়। পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায়। পিকআপের সামনের অংশ এ সময় দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক গুরুতর আহত হন।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষার রুটিন ঘোষণা

হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা