সংগৃহীত ছবি
সারাদেশ

বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় আব্দুল গফুর নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন: হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বুধবার (২৭ মার্চ) দুপুরে ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মান্নান নামে আরেক পুলিশ সদস্য আহত হন।

নিহত আব্দুল গফুরের গ্রামের বাড়ি জামালপুরে। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা বলেন, ছনপাড়ায় দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস পুলিশ সদস্য গফুর ও মান্নানকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে গফুর নিহত হন।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা