সংগৃহীত
সারাদেশ

স্বাধীনতা দিবস ছাত্রলীগের ইফতার বিতরণ 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি : স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক জায়েদ ইবনে মিরাজের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়।

আরও পড়ুন: পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর চক বাজার এলাকায় প্রায় ৪০০ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। খেটে খাওয়া মানুষ এসেছেন এবং তাদের হাতে ইফতারের প্যাকেট ও পানি তুলে দিয়েছেন মিরাজ।

ইফতারি নিতে আসা অনেকে জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এক গ্লাস পানি আর মুড়ি খেয়ে ইফতার করি। আজকে তৃপ্তি নিয়ে ইফতার করবো।

জানা যায়, মিরাজ ছোট বেলা থেকেই মানুষের পাশে ছিল এর আগে ও করোনায় অসহায় মানুষের পাশে এবং পূর্বের রমজানেও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে।

আরও পড়ুন: উখিয়ায় দুই হাজার লিটার অকটেন জব্দ

ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল ফাহিম, পৌর ছাত্রলীগ নেতা শুভ, মেহেদী হাসান জোহেব, পারভেজ হোসেন, সানজির রোহান, মোঃ মুজাহিদ, রাহাবার হোসেন রিহাব, জামসেদ সাব্বির, রীপ্ত দাসসহ প্রমুখ।

ইফতার বিতরণ শেষে জায়েদ ইবনে মিরাজ বলেন, বিপ্লবী বাংলার বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের আয়োজনে লক্ষ্মীপুর পৌরসভায় অসহায় চিহ্নমূল মানুষের মাঝে ৪০০ প্যাকেট ইফতার বিতরণ করি। আমার অনুপ্রেরণায় ছিল লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া ভাই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা