খেলা

যার কারণে ২০১১ বিশ্বকাপ খেলতে পারেননি মাশরাফি!

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ভূমিকা বলে শেষ করার মতো নয়। এ যেন দেশের ক্রিকেটের অর্জন ও মাশরাফি একে ওপরের সাথে মিশে রয়েছে। তার অধিনায়কত্বেই বাংলাদেশ হয়ে উঠেছে পরাক্রমশালী। বাংলোদেশ এখন বিশ্ব ক্রিকেটের এক বড় পরাশক্তি।

এই পর্যন্ত দেশের হয়ে ৪টি বিশ্বকাপ খেলেছেন বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকা। তবে মাশরাফির নিজের ক্যারিয়ারে বড় একটি আফসোস হচ্ছে দেশের মাটিতে ২০১১ সালের বিশ্বকাপ খেলতে না পারা।

এতদিন বাদে নিজেই জানালেন, ফিট হয়েও কেন দেশের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেননি মাশরাফি। ইনজুরি নয়, ফিজিও’র ভুলের কারণেই নাকি মাশরাফির খেলা হয়নি সেই বিশ্বকাপ।

করোনাভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় কাটানো তামিম ইকবাল বেশ কয়েকদিন ধরেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতে উঠছেন।

গতকাল ২৩ মে) রাতে তামিম সেই আড্ডার ইতি টানেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে আড্ডা দিয়ে। এই আড্ডাতেই মাশরাফি নিজে জানান, ফিজিও’র ছোট একটি ভুলের কারণেই খেলা হয়নি ২০১১ সালের বিশ্বকাপ।

মাশরাফি বলেন, ‘ডেভিড ইংয়ের মেডিক্যাল রিপোর্ট পুরোটা না পড়েই ফিজিও মাইকেল হেনরি সেটা নির্বাচকদের কাছে পাঠিয়ে দিয়েছিল। আমি পুরোটা পড়ে যখন তাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল, নাহ, আমি তো পুরোটাই লিখে পাঠিয়েছি। তখন আমি হেনরিকে বললাম, তুমি মোবাইল চেক করে দেখো। পরে আমি যেটা দেখলাম, সে (হেনরি) আর নিচে যে রিড মোর অপশন থাকে, সেখানে যায়নি। প্রথমটুকু পড়েই নির্বাচকদের কাছে রিপোর্ট পাঠিয়েছে। এরপর সে আমাকে সরি বলেছে। ওর সঙ্গে তখন আর ঝামেলা করে তো লাভ নেই। মূলত আমি যেটা বললাম, আমার ফ্যামিলি ব্যাক পাবে দেখেই আমার সঙ্গে এমনটা ঘটেছে। আমার স্ত্রী অসুস্থ ছিল। তাকে সময় দিয়েছি। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা