আন্তর্জাতিক

মৃত্যু ৩ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত  প্রায় ৫৭ লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ৪ হাজার ৪৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫২ হাজার ২৬৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯২ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৮৭ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২৪ লাখ ৩১ হাজারেরও বেশি।

ব্রাজিল গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ১ হাজার ২৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৪৯ জনে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ৩৬০ জন ।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৭৪ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ৮০৭ জনের। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৩৪২ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছে ৭৭৪ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭২ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৬৯ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ১৩৪ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৮ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ২২৭ জন।

স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২৮০ জন। এ নিয়ে দেশটিতো মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১১৭ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৩ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৭৮ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ হাজার ৯৫৫ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩০ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৮৩০ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা