জাতীয়

করোনায়ও থেমে নেই রেমিটেন্স যোদ্ধারা

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের সংক্রমণের কারণে সারা পৃথিবী থমকে গেলেও, থেমে যাননি বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। এই দুর্দিনেও মোটা অংকের রেমিট্যান্স পাঠিয়ে প্রাণ জুগিয়ে যাচ্ছেন দেশের অর্থনীতিতে।

ঈদ সামনে রেখে আত্মীয়-স্বজনদের জন্য দেশে অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, চলতি মাসের মাত্র ১৯ দিনেই রেমিট্যান্স এসেছে ১০৯ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯ হাজার ৩০০ কোটি টাকা। যা এপ্রিলের পুরোমাসে ছিল ১০৮ কোটি ১০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, অনেক দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং মানুষ কর্মজীবনে ফিরে যাচ্ছে। যে কারণে ঈদের আগে আবারও রেমিট্যান্স পাঠানো শুরু করেছেন প্রবাসীরা।

এদিকে রেমিট্যান্সে সরকার ঘোষিত ২ শতাংশ প্রণোদনা প্রবাসীরা যেন ঝামেলাহীনভাবে পেতে পারেন, সেজন্য বেশ কিছু শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতদিন দেড় লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সের প্রণোদনায় কোনও ধরনের কাগজপত্র লাগতো না। আগামী ১ জুলাই এর ব্যপ্তি বাড়িয়ে পাঁচ হাজার ডলার বা পাঁচ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি পাঁচ লাখ টাকার ওপরে কাগজপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। এছাড়া আগে প্রণোদনা পেতে হলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রাপক ওঠানোর ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হতো। এখন তা বাড়িয়ে দুই মাস করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা