ফাইল ফটো
বাণিজ্য

ভারত থেকে চাল আমদানির উদ্যোগ

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ সরকার (জিটুজি) পর্যায়ে ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ কনজুমার্স ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনসিসিএফ) থেকে এক লাখ মেট্রিক টন নন-বাসমতি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সমুদ্র ও রেলপথে প্রতি মেট্রিক টন নন-বাসমতি চালের দাম ৪৩৩.৬০ ডলার হিসেবে মোট ব্যয় হবে ৪ কোটি ৩৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি ৪৪৭ কোটি ৯০ লাখ ৮৮ হাজার টাকা।

সূত্র হতে জানা যায়, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরাসহ সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার উদ্দেশ্যে খাদ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক উৎস থেকে গম ও চাল সংগ্রহ করে থাকে।

আন্তর্জাতিক উৎস থেকে গম ও চাল সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন উৎস থাকলে দ্রুত খাদ্যশস্য আমদানি করা সহজ হয় এবং প্রতিযোগিতাপূর্ণ মূল্যে খাদ্যশস্য ক্রয় করা সম্ভব হয় বিধায় খাদ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র এবং জিটুজি ভিত্তিতে গম ও চাল সংগ্রহ করছে।

আরও পড়ুন : ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

সূত্র আরও জানায়, কৃষকদের উৎসাহমূল্য দেওয়ার লক্ষ্যে চলতি বোরো মৌসুমে ইতোমধ্যে ১১,২১,৯১০ মেট্রিক টন সিদ্ধ চাল, ৫৫,২০৮ মেট্রিক টন আতপ চাল এবং ২,৬৮,২৪৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে এবং চলতি আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান এবং ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কেনা এবং জিটুজি ভিত্তিতে ৫ লাখ ৩০ হাজার মেট্রিক টন চাল আমদানির কার্যক্রম চলমান রয়েছে।

চলতি অর্থবছরে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম খাত সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রায় ২৩,৮৭,৫০০ মেট্রিক টন চাল এবং ৭,০৪,৩২৯ মেট্রিক টন গমসহ মোট ৩০,৯১,২৮৯ মেট্রিক টন খাদ্যশস্য প্রয়োজন হবে।

বর্তমানে সরকারি সংরক্ষণাগারে ১৩,২১,৪১২ মেট্রিক টন চাল,১,৭৭১ মেট্রিক টন ধান এবং ৩,২৯,৫৪৮ মেট্রিক টন গমসহ মোট ১৬,৫২,১১১ মেট্রিক টন খাদ্যশস্য মজুত আছে।

আরও পড়ুন : ১৬ দিনে রেমিট্যান্স এলো ১০ হাজার কোটি

কোভিড-১৯ পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি, হাওরে আগাম বন্য ও দেশব্যাপী অতিবৃষ্টির কারণে উৎপাদন কিছুটা ব্যাহত হওয়ায় বাজারে ধান ও চালের মূল্যের উর্ধ্বগতি দেখা যাচ্ছে।

এমন পরিস্থিতিতে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখাসহ নিরাপত্তা মজুত সুসংহত করার স্বার্থে এবং চালের বাজারমূল্য ভোক্তা সাধারণের জন্য সহনীয় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে এ অর্থবছরে জরুরি ভিত্তিতে চাল আমদানি করা প্রয়োজন।

চলতি বছরের গত ২ ডিসেম্বর ভারতের এনসিসিএফ চাল সরবরাহের আগ্রহ ব্যক্ত করে চিঠি পাঠায়। ওই চিঠি পর্যালোচনা করে দেশের সরকারি মজুত বৃদ্ধি করে সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য ভারতের প্রস্তাবে সাড়া দিয়ে চাল আমদানির জন্য দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের মাধ্যমে ভারতের প্রতিনিধিদলকে ভার্চুয়াল সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুন : চকবাজারে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

সে অনুযায়ী ২০২২ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশের জিটুজি পদ্ধতিতে ক্রয় বিষয়ক কমিটির ভার্চুয়াল সভা হয়। সভায় জিটুজি পদ্ধতিতে চাল আমদানির চুক্তিনামার শর্ত এবং মূল্য নিয়ে আলোচনা হয়।

শেষে ভারত থেকে এক লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ প্রেক্ষিতে একটি সমঝোতা চুক্তি হয়।

সূত্র জানিয়েছে, এই চাল ক্রয়ের ক্ষেত্রে সমুদ্র ও রেলপথে প্রতি মেট্রিক টন চালের মূল্য ৪৩৩.৬০ মার্কিন ডলার যা বাজারদর যাচাই কমিটির প্রস্তাবিত প্রাক্কলিত মোট গড় মূল্য ৪২২.০৩ মার্কিন ডলারের চেয়ে ১১.৫৭ মার্কন ডলার বেশি।

আরও পড়ুন : আলু চাষে বেড়েছে নারী শ্রমিকের কদর

তবে বর্তমানে জরুরি প্রয়োজন, অভ্যন্তরীণ বাজার থেকে পুরো চাল সংগ্রহ সম্ভব না হওয়ায়, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদনে ৪৫টি খাদ্য ঘাটতির দেশগুলো তালিকায় বাংলাদেশের নাম থাকায়, বৈশ্বয়িক খাদ্য শস্যের মূল্য বৃদ্ধি, অর্থনৈতিক সংকট, উৎপাদন ও বেসরকারি আমদানি কমে যাওয়ায় ভারত থেকে প্রতি মেট্রিক টন ৪৩৩.৬০ মার্কিন ডলার দরে সমুদ্র পথে ৭০ হাজার মেট্রিক টন এবং রেলপথে ৩০ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হবে।

সূত্র জানিয়েছে, এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা