ঢাকা-ব্যাংকক ও চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট শুরু
বাণিজ্য
ইউএস-বাংলা

ঢাকা-ব্যাংকক ও চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট শুরু

সান নিউজ ডেস্ক : পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ঢাকা থেকে ব্যাংকক ও চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আরও পড়ুন : গ্রেফতারে পূর্বানুমতি, হাইকোর্টে রায় স্থগিত

দীর্ঘ প্রায় আড়াই বছর পর যাত্রীদের চাহিদা অনুযায়ী ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে সকাল ১০টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিএস-২১৭ ফ্লাইটটি উড্ডয়ন করে।

এছাড়া চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএস-২০৭ ফ্লাইটটি সকাল ১১টা ১৫ মিনিটে কলকাতার উদ্দেশ্যে উড্ডয়ন করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স সোম ও বুধবার ছাড়া সপ্তাহে পাঁচদিন সকাল ১০টা ১০মিনিটে ঢাকা থেকে ব্যাংকক এবং সপ্তাহে প্রতিদিন সকাল ১১টা ১৫মিনিটে চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে।

আরও পড়ুন : শনাক্ত ৬ লাখ, মৃত্যু সাড়ে ১৭শ

এছাড়া সোম ও বুধবার ছাড়া সপ্তাহের প্রতিদিন স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ব্যাংকক থেকে উড্ডয়ন করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৪টা ২০ মিনিটে পৌঁছাবে।

অন্যদিকে কলকাতা থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দুপুর ২টায় চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স সকল অভ্যন্তরীণ রুটসহ আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, চেন্নাই, মালে, গুয়াংজু, কুয়ালালামপুর, দোহা, শারজাহ, দুবাই, মাস্কাট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

আরও পড়ুন : বৃহস্পতিবার কোথায় লোডশেডিং

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমানবহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০, ৭টি এটিআর ৭২-৬০০সহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স এর টিকেট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করুন। (প্রেসবিজ্ঞপ্তি)

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা