বাণিজ্য

দ্বিতীয় প্রান্তিকে জেএমআই’র আয় বেড়েছে ২ টাকা ০৪ পয়সা

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড-এর চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) আয় বেড়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) প্রতিষ্ঠানটির ২২৭তম পরিচালনা পর্ষদ সভায় এ বিষয়টি জানানো হয়।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভায় যোগ দিয়ে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ তারেক হোসেন খান জানান, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) শেষে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাড়িয়েছে ২ টাকা ৯০ পয়সা। যা গেল অর্থবছরে একই সময় ছিলো ২ টাকা ৮৮ পয়সা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ছিলো শূণ্য দশমিক ৮৬ টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে কোম্পানির শেয়ারপ্রতি আয় বেড়েছে ২ টাকা ০৪ পয়সা।

এছাড়াও আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২২ টাকা ৭০ পয়সা। আগের বছর একই সময় এনএভি ছিল ১২২ টাকা ৬০ পয়সা।

আরও পড়ুন: জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ দেখাল ইইউ

সভায় জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, ‘করোনাভাইরাসের বিস্তারের কারণে দেশ-বিদেশে টিকাদানে ব্যবহৃত বিশেষ ধরণের অটো-ডিজেবল সিরিঞ্জ (০.৫এমএল)-এর চাহিদা বেড়ে গেছে। শুধু দেশেই নয়, দেশের বাইরে থেকে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা জেএমআই থেকে সিরিঞ্জ কেনার আগ্রহ দেখাচ্ছে। এসব চাহিদা পূরণের লক্ষ্যে আমরা আমাদের কারখানায় উৎপাদন ক্ষমতা বাড়ানোয় বিনিয়োগ করছি। এরইমধ্যে আগামী অর্থবছরের জন্য নেপাল, ইউনিসেফসহ বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে সিরিঞ্জ ক্রয়ের আগ্রহপত্র-ক্রয়াদেশ পেয়েছি আমরা।’

এসময় দেশ-বিদেশের চাহিদা পূরণে সবাইকে গুরুত্ব সহকারে কাজ করার আহবান জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান।

পর্ষদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের স্বতন্ত্র এটিএম সেরাজুল সালেকিন চৌধুরী, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডে জাপানের নিপ্রো কর্পোরেশন মনোনীত পরিচালক হিসাও নাকামোরি, পরিচালক (অর্থ) হিরোশি সাইতো, জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা রনজিৎ চক্রবর্তী।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা