বাণিজ্য

সূচকের বড় পতন, কমেছে লেনদেনও 

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও (১৩ ডিসেম্বর) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। এদিন ডিএসইতে ৩৯ শতাংশ লেনদেন কমে ৬০০ কোটি টাকার ঘরে অবস্থান করছে। যা ডিএসইতে গত ৮ মাসের মধ্যে লেনদেনের সর্বনিম্ন অবস্থান। এর আগে গত ১৯ এপ্রিল ডিএসইতে ৬৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৩ ডিসেম্বর) ডিএসইতে ৬৯৬ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৫১ কোটি ৫৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৮ কোটি ২৩ লাখ টাকার।

সোমবার (১৩ ডিসেম্বর) ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৮২ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।

সোমবার (১৩ ডিসেম্বর) ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, দর কমেছে ২২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১০২ পয়েন্ট কমে ২০ হাজার ১৬৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা উৎসবের অপেক্ষা

হেমন্তের হিমেল হাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে এখন বই...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ছুটি অর্ধশতাধিক কারখানায়

শ্রমিক অসন্তোষে আবারও অস্থির হয়ে উঠেছে সাভার-আশুলি...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মাদারীপুরের জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারী...

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট বীজ আটক করলো বিজিবি

​পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা