প্রতীকী ছবি
বাণিজ্য

ইঁদুর মেরে ৯০ হাজার টন ফসল রক্ষা

নিজস্ব প্রতিবেদক: গেলো বছর প্রায় এক কোটি ১৯ লাখ ৮৪ হাজার ইঁদুর নিধন করা হয়েছে। এর মাধ্যমে রক্ষা হয়েছে ৮৯ হাজার ৮৭৬ টন ফসল। এসব ফসলের বাজার মূল্য ৩৬০ কোটি টাকার মতো।

ঢাকার খামারবাড়িতে সোমবার (১১ অক্টোবর) জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১ ও ২০২০ সালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

প্রত্যেক বছর মাসজুড়ে এই অভিযান পরিচালনা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অভিযান চলবে ১০ নভেম্বর পর্যন্ত। জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ এর প্রতিপাদ্য হলো ‘জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসঙ্গে’।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম অনুষ্ঠানে ইঁদুর নিধন কর্মসূচিকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইঁদুর কৃষকের কষ্টের ফসল নষ্ট করে। এই ক্ষতির পরিমাণ বছরে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা। সবাই সম্মিলিতভাবে ইঁদুর নিধনের কাজে লাগতে হবে। খাদ্য উৎপাদন বাড়ানো ও খাদ্য নিরাপত্তার জন্য ইঁদুর দমন জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, বিনার মহাপরিচালক মফিজুল ইসলাম, সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. মনিরুল ইসলাম ও বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা