বাণিজ্য

বাণিজ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ না করলে ব্যবস্থা

সান নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। এসব অ্যাকাউন্ট পরিচালনাকারীদের অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।।

বৃহস্পতিবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি নিজ নাম ও ছবি ব্যবহার করে কোনো ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন না এবং তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। এ বিষয়ে গত ৬ জুলাই, ২০২১ তারিখে ঢাকার রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে, জিডি নম্বর ২৩৯।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক অ্যাকান্ট খুলে বেশ কিছুদিন ধরে প্রচারনা চালানো হচ্ছে। এতে বাণিজ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে দেশের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও র‌্যাবের আইটি বিষয়ক গোয়েন্দা শাখা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।

বাণিজ্যমন্ত্রীর নামে এসব ভুয়া অ্যাকাউন্ট পরিচালনাকারীদের অনৈতিক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায়, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা