বাণিজ্য

বীমা কোম্পানির অফিস খুলছে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যবিধি মেনে আগামী মঙ্গলবার (২০ এপ্রিল) থেকে সীমিত পরিসরে বীমা কোম্পানির অফিস খুলে দেয়া হচ্ছে। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

রোববার (১৮ এপ্রিল) আইডিআরএ অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ কিছু শাখা চালু করতে পারবে কোম্পানিগুলো। আগামীকাল সোমবার আইডিআরএ এ সংক্রান্ত সার্কুলার জারি করবে।

বৈঠক সূত্র জানা গেছে, সীমিত পরিসরে বীমা কোম্পানির অফিস খুলে রাখার বিষয়ে গত ১৫ এপ্রিল বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ।

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের আদলে সকল বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে ও সীমিত সময়ের জন্য খোলার অনুমোদন চেয়েছিলো বিআইএ।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের কর্মসূচি ঘোষণা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে সরকার। আগামী...

মন্ত্রিসভায় যুক্ত হবে নতুন দুই সদস্য, কাল হতে পারে প্রজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন...

আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ইশরাক

চব্বিশের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এবং শহীদ পর...

প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার নিচে

দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে...

রাষ্ট্রপতি নির্বাচন হবে যেভাবে

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা