বাণিজ্য

জেনিথ ইসলামী লাইফের সঙ্গে এনেক্সা টেকনোলজিসের বীমা চুক্তি

নিজস্ব প্রতিবেদক : কর্মকর্তা কর্মচারী এবং তাদের স্পাউস সন্তানদের জন্য গ্রুপ বীমা সুবিধা দিতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে গ্রুপ বীমা চুক্তি করেছে সফটওয়্যার ডেভেলপার কোম্পানি এনেক্সা টেকনোলজিস লিমিটেড। সম্প্রতি জেনিথ লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

রোববার (১৮ এপ্রিল) জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এই চুক্তির ফলে এনেক্সা টেকনোলজিস এর কর্মকর্তা কর্মচারীগণ সাধারণ মৃত্যু, দুর্ঘটনা জনিত মৃত্যু, দুর্ঘটনার কারণে স্থায়ী সম্পূর্ণ এবং স্থায়ী আংশিক অক্ষমতা কারণে বীমা অংক অনুযায়ী বীমা সুবিধা প্রাপ্য হবেন।

এছাড়াও প্রত্যেক কর্মকর্তা কর্মচারী এবং তাদের স্পাউস সন্তানগণ দুর্ঘটনা বা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করলে কাভারেজ লিমিট অনুযায়ী চিকিৎসা বিল প্রাপ্য হবেন।

জেনিথ লাইফের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এবং এনেক্সা টেকনোলজিস এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ মোরশেদ চুক্তি পত্রে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এনেক্সা টেকনোলজিস এর চেয়ারম্যান মোঃ মইনুল হক, সিনিয়র এইচআর এক্সিকিউটিভ সোহানা আক্তার রিমু এবং জেনিথ লাইফের এক্সিকিউটিভ ডাইরেক্টর আব্দুর রহমান, ডিজিএম মোঃ আনোয়ার হোসেন সরকার এবং ফিন্যান্সিয়াল এসোসিয়েট মোঃ রেজাউল করিম।

সাননিউজ/আরএম/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা