বাণিজ্য

৩৫ শতাংশ পর্যন্ত লাভ দিতে পারবে আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন থেকে ৩৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ ঘোষণা করতে পারবে। এর আগে এসব প্রতিষ্ঠান ৩০ শতাংশ পর্যন্ত লভ্যাংশ দিতে পারবে বলে নির্দেশনা দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৫ মার্চ) পুঁজিবাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ১৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেয়ার পাশাপাশি এখন থেকে বোনাস শেয়ারও ইস্যু করতে পারবে। এর বাইরে লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংক্রান্ত যে জটিলতা রয়েছে তাও নিরসন করা হবে।

তবে নতুন নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোর ৩৫ শতাংশ লভ্যাংশের মধ্যে কী পরিমাণ বোনাস শেয়ার দিতে পারবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোও যে বোনাস শেয়ার ঘোষণার ক্ষমতা পাচ্ছে, তার পরিধি কত হবে সেটি খুব দ্রুত সময়ের মধ্যে স্পষ্ট করা হবে।

বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, সিদ্ধান্তের বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ব্যাংক স্পষ্টীকরণ জারি করবে। বিএসইসিও এ বিষয়ে বিস্তারিত পরিসরে সংবাদ বিজ্ঞপ্তি দেবে।

তিনি আরও বলেন, আলোচনা সিদ্ধান্ত হয়েছে, দেশে ব্যাংক ও পুঁজিবাজার এর উন্নয়নের স্বার্থে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো এখন থেকে সমন্বিতভাবে কাজ করবে।

সান নিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা