টেকলাইফ

প্রকাশের আগেই আইফোনের দাম ফাঁস

নিজস্ব প্রতিবেদকঃ আইফোন-১৩ সিরিজ চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে নিয়ে আসছে অ্যাপল। আগামী ১৪ সেপ্টেম্বর একটি ডিজিটাল ইভেন্টে আইফোন ১৩ সিরিজের নতুন চারটি ফোন উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। এতদিন আইফোন ১৩ এর দাম গোপন রাখলেও শেষ পর্যন্ত ফোন বাজারে না আসতেই জানা গেল এর দাম। অ্যাপল হাব নামে একটি ব্লগিং সাইট দাবি করছে, বাজারে আসার আগেই আইফোন ১৩ এর দাম ফাঁস করে দিয়েছে তারা।

এবার আইফোন ১৩ এর চারটি মডেল আনছে অ্যাপল। চারটি মডেলের মধ্যে রয়েছে আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৩ মিনি। আর চারটি মডেলের দামই ফাঁস হয়ে গেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী আইফোন ১৩ এর দাম হতে পারে ৭৯৯ মার্কিন ডলার ( প্রতি ডলার ৮৫ টাকা ধরে যা বাংলাদেশি টাকায় ৬৭ হাজার)। ১৩ প্রো-এর দাম হতে পারে ৯৯৯ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় ৮৪ হাজার ৯১৫ টাকা)। ১৩ প্রো ম্যাক্স এর দাম হতে পারে ১,০৯৯ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় ৯৩ হাজার ৪১৫ টাকা)। ১৩ মিনি এর দাম হতে পারে ৬৯৯ মার্কিন ডলার (যা বাংলাদেশি টাকায় ৫৯ হাজার ৪১৫ টাকা)।

এর আগে নানা আলোচনা সমালোচনার মধ্যে ছিল ফোনটির ফিচার। জানা যায়, ফোনটিতে ব্যাপক পরিবর্তন এনেছে অ্যাপেল ১৩ তে। কোম্পানির দাবি, মোবাইল নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে আইফোন ১৩-তে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা