খেলা

বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : এই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই আসরের আগে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরটি বিশ্বকাপের কারণে অজি মেয়েদের কাছে বেশ গুরুত্ব পাচ্ছে।

আরও পড়ুন : ফুটবলকন্যার নতুন অধ্যায় শুরু

এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। যদিও এর আগে ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এসেছিল তারা। তবে বাংলাদেশের উইকেট কিংবা কন্ডিশন সম্পর্কে খুব একটা ধারণা নেই তাদের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নারী উইংয়ের প্রধান নির্বাচক শন ফ্লেগলার জানান, ‘বাংলাদেশের ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। সেখানে উইকেট কেমন আচরণ করে, সফরে আমাদের খোঁজখবর নেওয়ার অংশ থাকবে এগুলো।’

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চের শেষের দিকে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি সমান সংখ্যক ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

ফ্লেগলার আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে একজন বাঁহাতি স্পিনার পাওয়া নিজেদের জন্যই ভালো। দলে যে পরিমাণ স্পিনার আছে, তাতে আমরা আশীর্বাদপুষ্ট।'

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা