খেলা

২৪১ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে ফারুক-রশিদদের তোপে ২৪১ রানেই গুটিয়ে গেলো শ্রীলঙ্কা। অর্থাৎ জিততে হলে ২৪২ রান করতে হবে আফগানিস্তানকে।

আরও পড়ুন : ফিল্ডিংয়ে আফগানিস্তান

সোমবার ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় আফগানরা। প্রথমে ব্যাট করতে নেমে পাথুম নিশাঙ্কার সঙ্গে উদ্বোধনীতে ২২ রানের জুটি গড়ে ফেরেন দিমুথ করুনারত্নে (১৫)।

শুরুর সেই ধাক্কা অনেকটাই সামলে নিয়েছিলেন পাথুম নিশাঙ্কা আর কুশল মেন্ডিস। তাদের ৬২ রানের জুটিটি ভাঙে নিশাঙ্কাকে আজমতউল্লাহ ওমরজাই তুলে নিলে। ৬০ বলে ৫ বাউন্ডারিতে ৪৬ রান করেন নিশাঙ্কা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এরপর কুশল মেন্ডিস আর সাদিরা সামারাবিক্রমা গড়েন ৫০ রানের জুটি। একটা সময় ২ উইকেটেই ১৩৪ রান তুলে ফেলেছিল লঙ্কানরা। সেখান থেকে হঠাৎ ব্যাটিং ধস।

একে একে সাজঘরের পথ ধরেন কুশল মেন্ডিস (৫০ বলে ৩৯), সাদিরা সামারাবিক্রমা (৪০ বলে ৩৬), ধনঞ্জয়া ডি সিলভা (২৬ বলে ১৪), চারিথ আসালাঙ্কা (২৮ বলে ২২)। রানআউট হন দুশমন্ত চামিরা (১)। ৭ উইকেটে ১৮৫ রানে পরিণত হয় শ্রীলঙ্কা। সেখান থেকে ম্যাথিউস আর থিকসানা দলকে মোটামুটি সম্মানজনক একটা পর্যায়ে নিয়ে যান।

আরও পড়ুন : টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

আফগান পেসার ফজলহক ফারুকি ৩৪ রানে নেন ৪টি উইকেট। ২টি উইকেট শিকার মুজিব উর রহমানের।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা