ছবি-সংগৃহীত
খেলা

৩ জুলাই ঢাকায় আসছেন মার্টিনেজ!

স্পোর্টস ডেস্ক : অবশেষে ভক্তদের অপেক্ষা ফুরোতে যাচ্ছে। বাংলাদেশ সফরে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমিলিয়েনো মার্টিনেজ! সব কিছু ঠিক থাকলে আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখবেন কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী এই গোলরক্ষক।

আরও পড়ুন : ব্রাজিলের স্বপ্নভঙ্গ, আর্জেন্টিনার উৎসব

আজ সোমবার (২৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্টিনেজ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে একটি পোস্ট করে মার্টিনেজ লিখেছেন, 'আমি ঘোষণা দিতে পেরে আনন্দিত যে, ৩ জুলাই থেকে ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু করবো। আমার যাত্রা শুরু হবে বাংলাদেশকে দিয়ে, যেখানে আমি ফান্ড নেক্সট এবং নেক্সট ভেঞ্চারস দলের সঙ্গে সাক্ষাত করবো।'

মার্টিনেজকে দক্ষিণ এশিয়া ট্যুরে নিয়ে আসছেন ভারতের স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত এসোসিয়েটসের শতদ্রু দত্ত। শুরুতে বাংলাদেশে আসলেও মার্টিনেজের এই সফরের মূল উদ্দেশ্য ভারত। তাই এদিনই তিনি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

আরও পড়ুন : আমি তোমাদের ভালোবাসি!

এর আগে ম্যারাডোনা, পেলে, কাফুকে কলকাতায় এনেছিলেন শতদ্রু। কিছুদিন আগে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ‘সে (মার্টিনেজ) নিজে থেকেই বাংলাদেশের কথা বলেছে। যেহেতু সে কলকাতা আসছেই তাই আমরাও চাই তার ইচ্ছাপূরণ হোক বাংলাদেশে ঘুরে এসে।'

গত ২৯ মে তেও বাংলাদেশ নিয়ে একটি পোস্ট করেছিলেন মার্টিনেজ। ওই পোস্টে বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী এই গোলরক্ষক লিখেছিলেন বাংলাদেশী সমর্থকদের সাথে দেখা করতে মুখিয়ে তিনি। সেখানে তিনি আরো লেখেন, আমি তোমাদের ভালোবাসি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

৫১ হাজার ডলার হাতিয়ে নেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আটক

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এক প্রবীণের কাছ...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনে...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

থাইদের তছনছ করে বাংলাদেশের দাপুটে জয়

এশিয়ান গেমসে নিজেদের হকি মিশনের ইতি টানল দারুণ এক জয়ে। সপ্তম স্থান নির্ধারণী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা