ছবি: সংগৃহীত
খেলা

মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক: মেসির সৌদি সফর, নিষেধাজ্ঞা, নানা গুঞ্জন। ধারণা করা হচ্ছিল পিএসজির জার্সিতে আর দেখা যাবে না আর্জেন্টাইন মহাতারকাকে। কিন্তু না, অ্যাজাক্সের বিপক্ষে পিএসজির জার্সিতে মাঠে থাকছেন মেসি।

আরও পড়ুন: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনুমোদনহীন সৌদি সফরে গিয়ে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পাওয়ার পর এক ভিডিও বার্তায় সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছিলেন মেসি। আর তারপরই বরফ গলতে শুরু করে।

সর্বশেষ, পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের নিশ্চিত করেছেন, আগামীকাল (শনিবার) অ্যাজাক্সের বিপক্ষে ম্যাচে থাকছেন মেসি। অর্থাৎ মেয়াদ ফুরোবোর আগেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল পিএসজি।

আরও পড়ুন: সিরিজ খোয়াল বাংলাদেশের মেয়েরা

কয়েকদিন আগে স্বপরিবারে সৌদি আরব সফরে গিয়েছিলেন মেসি। দলের অন্যতম বড় সুপারস্টার হলেও ছাড় পেলেন না মেসি। শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই সপ্তাহের নিষেধাজ্ঞায় পড়লেন। যা ক্লাব কিংবা মেসির ক্যারিয়ারেই বিরল এক মুহূর্ত। মেসির নিষেধাজ্ঞার খবরে যখন সরগরম চারপাশ, তখনই ফরাসি মিডিয়া জানায়, চলতি মৌসুম শেষে মেসিকে আর রাখছে না পিএসজি।

সর্বশেষ মেসিকে নিয়ে বড় বোমা ফাটায় বার্তা সংস্থা এএফপি। তারা জানায়, আগামী মৌসুমে বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি আরবের ক্লাব ফুটবলে খেলবেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এমন খবর সঙ্গে সঙ্গেই উড়িয়ে দেন মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদে ‘ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা