ছবি-সংগৃহীত
খেলা
বাংলাদেশ-আয়ারল্যান্ড

বৃষ্টির হানা, টস হতে দেরি

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজে চলছে বৃষ্টির দাপট। প্রথম ওয়ানডে ভেস্তে গেছে বৃষ্টিতে। এবার দ্বিতীয় ম্যাচ শুরুর আগেও হানা দিয়েছে বৃষ্টি। ফলে নির্ধারিত সময় পর্যন্ত টস হয়নি। এক টুইটে আইরিশ ক্রিকেট বোর্ড বৃষ্টির কথা জানিয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানকে হারালো বাংলাদেশ

শুক্রবার (১২ মে) বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে টস না হওয়াতে খেলাও যথাসময়ে শুরু হচ্ছে না।

আজ দিনের শুরুতে অবশ্য বৃষ্টি ছিল না। বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দল যখন মাঠে প্রবেশ করে তখনও মাঠে ছিল ঝলমলে রোদ। এরপর ক্রিকেটাররা মাঠে পৌঁছে অনুশীলনেও অংশ নেন। তখন বৃষ্টি না থাকলেও, আকাশ ছিল কিছুটা মেঘাচ্ছন্ন। এরপর ঝিরঝির করে টসের আগমুহূর্তে বৃষ্টি নামে। বাংলাদেশ সময় ৩টার পর থেকেই শুরু হয় বৃষ্টি।

আরও পড়ুন : ভারতকে টপকে শীর্ষ দুইয়ে পাকিস্তান

জানা গেছে, স্থানীয় সময় দুপুর ১২টার (বাংলাদেশ সময় বিকাল ৫টা) মধ্যেই আকাশের মেঘ কেটে যাবে। এর আগে থেকেই অবশ্য শঙ্কা ছিল দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে। কেননা দেশটির আবহাওয়া অফিস থেকে আগেই এমন বৃষ্টির ধারণা পাওয়া গিয়েছিল।

দেশটির গণমাধ্যমের বরাতে জানা গেছে, আজকের ম্যাচটি হয়তো ৩০ ওভারের মতো হতে পারে। স্থানীয় সময় বেলা ১১টায় আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ করবেন।

আরও পড়ুন : বাংলাদেশের বরাদ্দ কমাল আইসিসি

এর আগে বেরসিক বৃষ্টি আয়ারল্যান্ডের উদ্দেশ্য পূরণ হতে দেয়নি। পরিত্যক্ত হয় প্রথম ওয়ানডে। কেড়ে নিয়েছে তাদের সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট হারিয়েছে তারা। বাকি দুই ম্যাচ জিতলেও বিশ্বকাপের জন্য খেলতে হবে বাছাইপর্ব।

দ্বিতীয় ম্যাচের আগে আইরিশদের অবস্থান যেন শোকে পাথর তবে বাংলাদেশ শিবির আছে ফুরফুরে মেজাজে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা