খেলা

ঢাকায় আসছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে আসছে বিশ্বকাজয়ী মেসির আর্জেন্টিনা ফুটবল দল। আগামী জুনে একটি প্রীতি ম্যাচ খেলতে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আরও পড়ুন: খুব পজিটিভ আলোচনা হয়েছে

ঢাকায় এসে আর্জেন্টিনা কোন দেশের বিপক্ষে ম্যাচ খেলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জানা গেছে, আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে। সেগুলো নিয়ে কাজ করবে বাফুফে।

জুনের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সম্পূর্ণভাবে তৈরি করতে জাতীয় ক্রীড়া পরিষদকে অনুরোধ করে চিঠি দিচ্ছে বাফুফে। মেসিদের আর্জেন্টিনা ঢাকা এলে এটাই হবে বিশ্বচ্যাম্পিয়ন কোনো দলের প্রথম বাংলাদেশ সফর।

আরও পড়ুন: আসুন আলোচনায় বসি

গত মাসে কাতার বিশ্বকাপে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা এলে তাদের ম্যাচের ভেন্যুর ফ্যাসিলিটিজ সেই মানের হওয়া প্রয়োজন।

এর আগে ২০১১ সালে ঢাকায় সংক্ষিপ্ত সফরে মেসিরা যে সুযোগ-সুবিধা পেয়েছিলেন, এবার এলে তাদের আগের চেয়েও বেশি সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

আরও পড়ুন: নির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

প্রসঙ্গত, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছিল নাইজেরিয়াকে। আর্জেন্টিনার হয়ে একটি গোল করেছিলেন গনজালো হিগুয়াইন ও আনহেল দি মারিয়া। অপর গোলটি ছিল আত্মঘাতী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা