খেলা

ঢাকার বিপক্ষে খুলনার ১১৩ রান

স্পোর্টস ডেস্ক: টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। বিপিএলে দিনের প্রথম ম্যাচে ফের দেখা গেলো বোলারদের দাপট, ধুঁকলেন ব্যাটাররা। অধিনায়কের আস্থার প্রতিদান বেশ ভালোই দিয়েছে দলের বোলাররা। খুলনা টাইগার্সের ব্যাটারদের ১১৩ রানেই থামিয়ে দিয়েছে ঢাকার বোলাররা। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেন ইয়াসির রাব্বি। ঢাকার হয়ে ৪ উইকেট নেন পেসার আল আমিন হোসেন।

আরও পড়ুন : ব্যাটিংয়ে ঢাকা ডমিনেটর্স

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে খুলনা টাইগার্স। ঢাকার বোলারদের তোপের মুখে শুরুতে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার। রান পাননি অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল, করেছেন মোটে ৮ রান।

ব্যাটিংয়ে নেমে ঢাকার দুই পেসার আল আমিন হোসেন ও তাসকিন আহমেদের চাপে পড়ে খুলনা। তামিমের সঙ্গী পাকিস্তানি ওপেনার সারজিল খানকে ৭ রানে বোল্ড করেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন।

আরও পড়ুন : বড় জয়ে শুরু রংপুরের

১২ বলে ১৮ রানের ইনিংস খেলে আরাফাত সানির বলে ফেরেন আজম খান। এরপর ইয়াসির আলির ২৪ রান ছাড়া কেউই বোলার মতো প্রতিরোধ গড়তে পারেনি। খুলনার ইনিংস থামে ১১৩ রানে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা