ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে নিহত ১২৯
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে নিহত ১২৯

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে পদদলিত হয়ে অন্তত ১২৯ জনের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮০ জন।

আরও পড়ুন : ট্র্যাক্টর ট্রলি পুকুরে পড়ে নিহত ২৬

রোববার (২ অক্টোবর) দেশটির ইস্ট জাভার পুলিশ এক বিবৃতিতে জানায়, দলের ২-৩ গোলে পরাজয়ের পর আরেমা এফপির সমর্থকেরা মাঠে প্রবেশ করলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজাজিরা ও বিবিসি।

পুলিশ দু’গ্রুপের 'দাঙ্গা' থামাতে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই সময় পদদলিত হয়ে ও দম বন্ধ হয়ে মৃত্যু ঘটে।

ইন্দোনেশিয়ার ইস্ট জাভা পুলিশ প্রধান নিকো আফিনতা এক বিবৃতিতে বলেন, 'দুর্ঘটনায় ১২৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন পুলিশ অফিসার। ৩৪ জন স্টেডিয়ামের ভেতরে মারা গেছে। বাকিরা মারা গেছে হাসপাতালে।'

আরও পড়ুন : বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

তিনি আরও বলেন, 'তারা সবাই একটি পয়েন্ট দিয়ে বের হতে চেয়েছিল। সেখানে বিপুলসংখ্যক লোক সমবেত হয়। ফলে দম বন্ধ হয়ে এবং অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটে।'

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ার আরেমা এফসি ও পারসেবায়া সুরাবায়ার মধ্যে দীর্ঘ দিন ধরে তিক্ত বিরোধ রয়েছে।

শনিবার (১ অক্টোবর) ছিল দুই দশকের মধ্যে পারসেবায়ার কাছে আরেমার প্রথম পরাজয়। সূত্র : আলজাজিরা ও বিবিসি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা