ঢাকাই পৌঁছেছে বিশ্বকাপের ট্রফি
খেলা

ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপের ট্রফি

সান নিউজ ডেস্ক: আজ বুধবার বেলা সোয়া ১১টার কিছু পর বাংলাদেশের বুকে , ঢাকায় এসে পৌঁছেছে পরম সোনারঙা বিশ্বকাপ ফুটবলের ট্রফি ।

আরও পড়ুন: গণমাধ্যমকর্মীর লাশ উদ্ধার

বাংলাদেশ সময় সকাল সোয়া এগারোটার পর বিশ্বকাপের ট্রফি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ঢাকায় ট্রফিটি এসেছে পাকিস্তান থেকে। বাফুফে থেকে বলা হয়েছিল, বাংলাদেশ সময় পৌনে এগারোটা থেকে এগারোটার মধ্যে ট্রফি অবতরণ করবে। সেই হিসেবে কয়েক মিনিট দেরি হয়েছে। ট্রফিটি কোকাকোলার চার্টার্ড ফ্লাইটে এসেছে।

বাংলাদেশে বিশ্বকাপের ট্রফির সঙ্গে এসেছেন ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো ফুটবলার ক্রিশ্চিয়ান কারেম্বু। তিনি ছাড়াও ফিফার আরো কয়েকজন কর্মকর্তা এই ট্রফির সঙ্গে এসেছেন। বাংলাদেশে তাদের কাছ থেকে এই ট্রফি গ্রহণ করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফে নির্বাহী সদস্য ও ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণ সহ আরো অনেকে।

বাংলাদেশ কখনো বিশ্বকাপ ফুটবলে খেলবে এটা অনেকটা স্বপ্ন। আর বিশ্বকাপ ট্রফি জয় তো আর বড় স্বপ্ন। তাই বিশ্বকাপের ট্রফির এমন সফরই বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি ও সান্ত্বনা। এর আগে ২০১৩ সালে ট্রফি এসেছিল ঢাকায়।
সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা