ব্রেন টিউমারে আক্রান্ত স্বামীকে বই পড়ে শোনাচ্ছেন স্ত্রী!
খেলা
ভালোবাসার নজিরবিহীন এক দৃষ্টান্ত

অসুস্থ স্বামীকে বই পড়ে শোনাচ্ছেন স্ত্রী!

স্পোর্টস ডেস্ক : হাসপাতালের বিছানায় মোশাররফ হোসেন রুবেলকে বই পড়ে শোনাচ্ছেন স্ত্রী। এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা এই ছবিটিকে সেরা ও সুন্দর মুহূর্তের একটি ছবি বলে উল্লেখ করছেন। এ যেন ভালোবাসার নজিরবিহীন এক দৃষ্টান্ত।

আরও পড়ুন : একাদশের রেজিস্ট্রেশন শুরু

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন চৈতি। ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের কেবিনে অসুস্থ স্বামীর শয্যার পাশে স্ত্রী চৈতি বই পড়ছেন এবং মোশাররফ রুবেল মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন।

আর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা ছবিটি শেয়ার দিয়ে তাদের ভালোবাসার অনন্য মুহূর্ত বলে উল্লেখ করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে রুবেলের ব্রেন টিউমার শনাক্ত হয়েছিল। এরপর তিনি পাড়ি জমান সিঙ্গাপুরে। সেখানে দফায় দফায় চলছিল কেমোথেরাপি। তখন বিসিবিসহ অনেক ক্রিকেটার তাকে সহযোগিতা করেছিলেন।

আরও পড়ুন : ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক চমৎকার

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুবেলের অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর দেশে ফিরে আসেন। কিন্তু কেমো এবং রেডিও থেরাপির জন্য তাকে নিয়মিত সিঙ্গাপুর যাওয়া-আসার মধ্যে থাকতে হতো। ওই বছরের ডিসেম্বরে সর্বশেষ কেমো দেওয়া হয়। এক বছর ফলোআপে ছিলেন তিনি।

আরও পড়ুন : ডনবাস যুদ্ধ হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো

২০২০ সালে সুস্থ, স্বাভাবিক হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু নভেম্বরে আবার অসুস্থ হন। ২০২১ সালের জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তার পর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি।

আরও পড়ুন : আলজেরিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ৯

মোশাররফ রুবেল সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছেন। বর্তমানে রাজধানী ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

মন্ত্রিসভায় বড় রদবদলের গুঞ্জন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় সম্ভাব্য র...

মাদারীপুরে কৃষক দলের শোভা যাত্রায় 'জয় বাংলা' স্লোগান

১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও নাশকতা...

হরিণের মাংসসহ দুইজন ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ ম...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা