খেলা
কিউই সিরিজের আগেই 

বিশ্বকাপ দল চূড়ান্ত করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। সিরিজের প্রথম ম্যাচ আগামী ১ সেপ্টেম্বর। শেষ ম্যাচ মাঠে গড়াবে ১০ সেপ্টেম্বর।

এজন্য ২৪ আগস্ট কিউইদের সঙ্গে হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে বাংলাদেশ দল। তার আগে অধিনায়ক ও কোচিং স্টাফের সঙ্গে বসে বিশ্বকাপ দল চূড়ান্ত করে ফেলবে টাইগাররা।

আজ (শুক্রবার) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সেপ্টেম্বরের ১০ তারিখ ডেডলাইন। সিরিজের মাঝখানেই (দল) দেবো। তখন তিনটা ম্যাচ শেষ হয়ে যাবে। খেলোয়াড়রা জৈব সুরক্ষা বলয়ে ঢুকার আগেই টিম ম্যানেজমেন্ট, অধিনায়কের সাথে কথা বলে নেবো।’

আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড দিতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। বাংলাদেশ চাইছে, নিউজিল্যান্ড সিরিজের মাঝেই স্কোয়াড ঘোষণা করবে। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বরকে দল দেওয়ার ভাবনা বোর্ডের।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও কোচিং স্টাফের সঙ্গে আলোচনার পরই দল নির্ধারণ হবে। তবে নিউজিল্যান্ড সিরিজে পারফরমারদের গুরুত্ব দিতে চায় বিসিবি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা