খেলা

কাতার বিশ্বকাপের টিকিট বিক্রির তারিখ ঘোষণা

ক্রীড়া ডেস্ক: আগামী জানুয়ারীর কাতার ২০২২ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরুর প্রস্তুতি নিচ্ছে ফিফা। কাতারে দর্শকদের জন্য করোনাভাইরাস ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক। আয়োজকদের এই পরিকল্পনা নিয়েও ফিফা নতুন করে ভাবতে শুরু করেছে।

কাতারের প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানির গত সপ্তাহের শেষে ভ্যাকসিন প্রয়োজনীয়তা নিয়ে ঘোষণা দেবার পরেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা এ ব্যপারে জানতে পারে।

তবে ফিফা এখনো জানায়নি তারা কাতারের এই পরিকল্পনার সাথে একমত কিনা। বিশেষ করে হাজার হাজার প্রবাসী সমর্থকের জন্য এই পরিকল্পনা কতটুকু কার্যকরী হবে সে ব্যপারেও ফিফা স্পষ্ট হতে পারছে না।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘টিকিট বিক্রির আগে এ ব্যপারে আরো বিস্তারিত আলোচনা করতে হবে। এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।

জানুয়ারি মাসের মধ্যেই বিশ্বকাপে অংশ নেয়া ১২টি ইউরোপীয়ান দলের মধ্যে ১০টির নাম জানা যাবে। নিয়ম অনুযায়ী কাতার বিশ্বকাপ জুনে শুরু না হয়ে মধ্যপ্রাচ্যে গরমের বিষয়টি মাথায় রেখে ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে।

শেখ খালিদ জানিয়েছেন তারা আশা করছেন দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ আয়োজিত হবে। এজন্য তারা কাতারে আসা ভ্যাকসিন না পাওয়া সমর্থকদের জন্য এক মিলিয়ন ডোজ ভ্যাকসিন নিশ্চিতের চেস্টা করবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠা...

এবার হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

নতুন সিনেমা ‘জলপবন’-এ অভিনয় করছেন অভিনেত্রী রুনা খান। সিনেমাটির শ...

আগামী পাঁচদিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদ...

সম্পর্কটা ভালোবাসা নাকি শুধু অভ্যাসের, যেভাবে বুঝবেন

সম্পর্কের শুরুতে সঙ্গীর ছোট্ট একটি বার্তা, প্রশংসা কিংবা খোঁজ নেওয়াও আনন্দ দে...

আসছে মৌ খানের নতুন ওয়েব ফিল্ম 

চিত্রনায়িকা মৌ খান এবার হাজির হচ্ছেন নতুন ওয়েব ফিল্ম নিয়ে। থ্রিলার ও অ্যাকশন...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ যৌন ব্যবসা চক্রের ২৬ জন আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত একটি কথিত য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা