খেলা

চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন নেইমার

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগ খেলা হচ্ছে না নিশ্চিত। চোটের কারণে ১৬ ফেব্রুয়ারি ন্যু ক্যাম্পে তাকে পাচ্ছে না প্যারিস সেন্ত জার্মেই। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

বুধবার রাতে ফরাসি কাপে কাঁর বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পেয়েছেন নেইমার। ৫৬তম মিনিটে স্টিভ ইয়াগোর নির্দয় চ্যালেঞ্জে বাঁ পায়ের ঊরুতে যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন। তার বদলি হন কিলিয়ান এমবাপে। তার চলে যাওয়ার আগেই দলের একমাত্র গোলটি করেন মোয়াসে কিন।

শুধু প্রথম লেগই নয়, আগামী ১০ মার্চ পার্ক দে প্রিন্সেসেও বার্সার বিপক্ষে দ্বিতীয় লেগে শঙ্কায় নেইমার। এছাড়া লিগ ওয়ানের চারটি ম্যাচে খেলা হবে না তার।

আগামী ১৩ ফেব্রুয়ারি নিস ও ২২ ফেব্রুয়ারি মোনাকোর ম্যাচ থেকেও ছিটকে গেছেন নেইমার। ২৭ ফেব্রুয়ারি দিজন ও ৪ মার্চ বোর্দোয়ার মাঠেও লিগ ম্যাচে তাকে পাবে না ফরাসি চ্যাম্পিয়নরা। সব কিছু ঠিক থাকলে ১৫ মার্চ নঁতের বিপক্ষে আবার হয়তো মাঠে ফিরবেন নেইমার।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে এবার রোনালদোর ভালোবাসা

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি...

কাঞ্চনের যে অভ্যাসে বিরক্ত শ্রীময়ী

কাঞ্চনের বউ নিয়ে মন্তব্য, সায়নকে কড়া বার্তা শ্রীময়ীর টালি...

সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা