খেলা

ক্যারিবীয় শিবিরে তাইজুলের প্রথম আঘাত

ক্রীড়া প্রতিবেদক : দুর্দান্ত এক জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের দ্বিতীয় ম্যাচও জিততে প্রস্তুত তারা। মিরপুরে শেষ টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ক্যারিবীয়রা।

এখানেও শুরুটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে করেছে সফরকারি দল। তাদের ওপেনিং জুটি ভাঙতেই ঘাম ঝরেছে বাংলাদেশের। ম্যাচ শুরুর দেড় ঘন্টায় মাথায় এসে অবশেষে উদযাপনের উপলক্ষ্য পেয়েছে মুমিনুল হকের দল।

ইনিংসের ২১তম ওভারের তৃতীয় বলে তাইজুল ইসলাম ফিরিয়েছেন জন ক্যাম্পবেলকে। ৬৬ রানে প্রথম উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ৭২ রান।

ক্যাম্পবেল খেলছিলেন বেশ দেখেশুনে। সেট হয়ে গিয়েছিলেন উইকেটে। তবে ভুল করে বসেছেন ৩৬ রানে এসে। তাইজুল ইসলামকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন ক্যারিবীয় ওপেনার।

তাইজুলের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। যদিও সিদ্ধান্তটা পছন্দ হয়নি ক্যাম্পবলের, রিভিউ নিয়েছিলেন। কিন্তু কাজের কাজ হয়নি। রিভিউতেও স্পষ্ট দেখা যায়, উইকেট হিট করতো বল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা