খেলা

ফেডারেশন কাপ শুরু ১৯ ডিসেম্বর

ক্রীড়া প্রতিবেদক : ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়েই শুরু হওয়ার কথা ছিল ফুটবলের নতুন মৌসুম। আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে দিনক্ষণটিও চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) পেশাদার লিগ কমিটি। ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপ।

বাফুফে নির্বাচনের আগে দল-বদলের দিনক্ষণের বিষয়টি ঝুলে ছিল। নির্বাচনের পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রথম সভায় বসে সেই দিনটিও চূড়ান্ত করেছে লিগ কমিটি। নতুন মৌসুমের দল-বদল হবে ১ নভেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

এছাড়া প্রিমিয়ার লিগে এবারে নতুন মৌসুমে একজন এশিয়ানসহ চার বিদেশিকে নিবন্ধন করার নিয়ম রাখা হয়েছে। তবে প্রিমিয়ার লিগ কয়টি ভেন্যুতে খেলা হবে, সেটি এখনও চূড়ান্ত হয়নি। পর্যবেক্ষণের পর পরবর্তী সভায় ৩-৪টি ভেন্যু চূড়ান্ত করার কথা।

গত মৌসুম পরিত্যক্ত হওয়ায় ফুটবলারদের পুরনো ক্লাবেই খেলতে হবে। তবে আলোচনার মাধ্যেমে ক্লাব পরিবর্তনের সুযোগ থাকছে। সেক্ষেত্রে কোনও ক্লাব কর্তৃক খেলোয়াড় ছাড়াতে হলে তার নাম আগামী ৩০ অক্টোবরের মধ্যে জানাতে হবে।

এছাড়া ফুটবলারদের পারিশ্রমিক নিয়েও সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবর্তন এসেছে। নতুন মৌসুমে পারিশ্রমিক ধরা হয়েছিল আগের মৌসুমের ২৫ ভাগ। এ নিয়ে বেশ কয়েকবার দেনদরবারও হয়েছে। এবার সেটি করা হয়েছে ৩৫ ভাগ।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা