খেলা

ব্যালন ডি’অর দৌড়ে সেরা পাঁচে যারা

ক্রীড়া ডেস্ক

এ বছরের ব্যালন ডি’অর দৌড়ে বড় পরিবর্তন এনে দিয়েছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। আর্সেনাল ও পিএসজি ফাইনালে ওঠার পর নতুন করে আলোচনায় এসেছে কয়েকজন তারকার নাম।

বর্তমানে দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে উসমান দেম্বেলেকে। টানা দ্বিতীয়বার ব্যালন ডি’অর জয়ের পথে রয়েছেন পিএসজির এই ফরোয়ার্ড।

যদিও গত মৌসুমের তুলনায় তার গোল-অ্যাসিস্ট কম, তবে নকআউট পর্বের শেষ তিন ম্যাচে করেছেন পাঁচ গোল। আর এতেই ব্যালন ডি’অরে নিজের দাবি শক্ত করেছেন তিনি।

দ্বিতীয় স্থানে আছেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেও এই মৌসুমে ৬১টি গোল অবদান তার দাবিকেও সুপ্রতিষ্ঠিত করেছে।

ফাইনালে জায়গা করে নেওয়ার তৃতীয় স্থানে উঠে এসেছেন ডেকলান রাইস। আর্সেনালের সফল মৌসুমে মিডফিল্ডে অসাধারণ পারফরম্যান্স করছেন তিনি। অনেকে মনে করছেন, চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ জিততে পারলে রদ্রির মতো তিনিও মিডফিল্ডার হয়েও ব্যালন ডি’অর জিততে পারেন।

এদিকে লামিনে ইয়ামাল রয়েছেন চতুর্থ স্থানে। মৌসুম শেষের চোটে পড়ার আগে ৪২টি গোল অবদান রেখে দুর্দান্ত সময় কাটাচ্ছিলেন বার্সেলোনার এই তরুণ তারকা।

পঞ্চম স্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে। ট্রফিবিহীন মৌসুম কাটানোর শঙ্কা থাকলেও ৪৭টি গোল অবদান এবং আসন্ন বিশ্বকাপে ফ্রান্সের নেতৃত্ব তাকে এখনো লড়াইয়ে রেখেছে।

তবে এটি বিশ্বকাপের বছর হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তে বড় প্রভাব ফেলতে পারে জাতীয় দলের পারফরম্যান্সও। ফলে ব্যালন ডি’অরের লড়াই এখনো পুরোপুরি খোলা বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা