খেলা

ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য 

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান। এর কিছু দিন আগে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল।

তার মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছেন আদালত। এ মামলায় অভিযুক্ত সাতজন চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে আর্জেন্টিনার একটি আদালতে।

শুক্রবার (১ মে) মামলার শুনানিতে কোকেন ও অ্যালকোহলে আসক্তির পাশাপাশি ম্যারাডোনার বড় দুটি মানসিক সমস্যার তথ্য প্রথমবার প্রকাশ্যে এসেছে। ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা মনোবিদ কার্লোস দিয়াজ আদালতকে জানিয়েছেন, ৮৬ বিশ্বকাপজয়ী মহানায়ক বাইপোলার ডিজঅর্ডার ও নার্সিসিজমে ভুগছিলেন।

দিয়াজের বিরুদ্ধে অভিযোগ, তিনি ম্যারাডোনার চিকিৎসায় ভুল ওষুধ প্রয়োগ করেছেন। অভিযোগ অস্বীকার করে দিয়াজ বলেন, ‘আসক্তির পাশাপাশি দিয়েগো বাইপোলার ডিজঅর্ডার ও নার্সিসিজমে আক্রান্ত ছিলেন। তিনি ফুটবল জাদু দেখিয়ে একটি দেশকে হাঁটু গেঁড়ে বসিয়ে দিতে পারতেন কিন্তু তাকে মাটিতে নামিয়ে আনার জন্য এক গ্লাস অ্যালকোহলই যথেষ্ট ছিল।’

বাইপোলার ডিজঅর্ডার হলো আবেগ ও মানসিক অবস্থার বিপরীতমুখী পরিবর্তন। আর নার্সিসিজম হচ্ছে সব সময় নিজের প্রতি মুগ্ধ থাকার প্রবণতা। দিয়াজের দাবি, অ্যালকোহল ছেড়ে ম্যারাডোনা নিজের জীবনযাত্রা পুরো বদলে ফেলতে চেয়েছিলেন। মৃত্যুর আগে টানা ২৩ দিন কোনো মাদক গ্রহণ করেননি মহানায়ক।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা