ছবি : ইন্টার নেট থেকে
জাতীয়

সোমালিয়ান দস্যুদের দাবি  

নিউজ ডেস্ক : বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র সোমালিয়ান জলদস্যুদের হাতে আটকে তিন দিন হতে চললো। এখনো কারো সঙ্গে সোমালিয়ার জলদস্যুরা কোনপ্রকার যোগাযোগ করেনি। এমনকি কোন দাবি-দাওয়া এখনো তারা করেনি। জাহজটির মালিক পক্ষের সূত্রে এমনই তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে আশার আলো দেখছে বাংলাদেশ। ইতোমধ্যে জাহাজসহ জিম্মি নাবিকদের ফিরিয়ে আনতে জাহাজটির বীমা কোমম্পানি যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। তবে এতে কত দিন সময় লাগতে পারে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিকে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৬টা পর্যন্ত জাহাজটি সোমালিয়ার উপকূল থেকে ৭২ নটিক্যাল মাইল দূরে ছিল। দুপুর নাগাদ জাহাজটি সোমালিয়ায় পৌঁছে যাবে বলে মনে করছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন।

আরও পড়ুন : ২৩ নাবিকসহ দস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

তিনি বলেন, ‘সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি নাবিকসহ জাহাজটির অবস্থান বৃহস্পতিবার ভোর ৬টায় শনাক্ত করা গেছে। জাহাজটি ওই সময় সোমালিয়া থেকে ৭২ নটিক্যাল মাইল দূরে ছিল। আজ দুপুরের মধ্যে জাহাজটি সোমালিয়ায় নিয়ে যেতে সক্ষম হবে। হয়তো এর পর জলদস্যুরা তাদের দাবি-দাওয়া নিয়ে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করবে। তবে এখন পর্যন্ত তারা কোনো দাবি জানায়নি।’

এ বিষয়ে বুধবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাহাজটি হাইজ্যাক করা জলদস্যুদের সঙ্গে এখনো ফরমালি যোগাযোগ করা যায়নি। যেখানে জানানো প্রয়োজন, সেখানে জানিয়েছি। ইতোমধ্যে রিপোর্টিং সেন্টার ইন কুয়ালালামপুর, ইন্ডিয়ান ফিউশন সেন্টার ইন নিউ দিল্লি, তারপর সিঙ্গাপুর, ইউএসএ, ইউকে, চীনসহ সব এরিয়ার নেভাল শিপে আমরা রিপোর্ট করেছি। অন্যান্য সূত্রের মাধ্যমেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি।

গত বুধবার (১৩ মার্চ) দুপুরে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ভারত সাগরে জাহাজটি আছে। সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমাদের নাবিকরা নিরাপদে আছে।

আরও পড়ুন : ভারতীয় সেনাদের আত্মাহুতিকে স্যালুট

জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান, কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত জলদস্যুদের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। জাহাজের নাবিকেরা ভালো আছেন, সুস্থ আছেন। সর্বশেষ তথ্যানুযায়ী জলদস্যুরা নাবিকদের কোনও ক্ষতি করেনি। তাদের যাতে কোনও ক্ষতি না হয় আমরা সেই চেষ্টা করছি। জিম্মিদের ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা চলছে।’

বিভিন্ন সংবাদমাধ্যমে জলদস্যুদের মুক্তিপণ দাবির বিষয়টিকেও তিনি গুজব দাবি করে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে কোনো দাবি-দাওয়া জানায়নি জলদস্যুরা। হয়তো জাহাজটিকে তাদের সেফ জোনে নেওয়ার পর তখন তারা তাদের দাবির বিষয়টি বলতে পারে।’

মিজান বলেন, ‘এর আগে ২০১০ সালে আমাদের মালিকের আরও একটি জাহাজ একই জলদস্যু বাহিনীর কবলে পড়েছিল। সেই সময় ১০০ দিন পর জাহাজসহ সব নাবিককে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছিল। আমরা অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও সব নাবিককে সুস্থ শরীরে ফিরিয়ে আনতে পারব বলে আশা করছি।’

জাহাজটি হাইজাকের বিষয়ে চিফ অফিসার একটি অডিও বার্তা পঠিয়েছেন, চিফ অফিসার মো. আবদুল্লাহ’র অডিওবার্তাটি তুলে ধরা হলো—

‘আসসালামুলাইকুম স্যার, আমি চিফ অফিসার আবদুল্লাহ বলছি।

আজকে সকালে জাহাজের সময় আনুমানিক সাড়ে ১০টার সময় একটা হাইস্পিড বোট আমাদের দিকে আসছিল। সঙ্গে সঙ্গে আমরা অ্যালার্ম দিয়ে ব্রিজে গেলাম। ওখান থেকে পরে সিটে চলে গেলাম। ক্যাপ্টেন স্যার ও সেকেন্ড অফিসার ব্রিজে ছিল। আমরা ঝিকঝাক কোর্স করলাম। তার পর এএসএস-এ করলাম। ইউকে এমটিকেও ট্রাই করলাম। কিন্তু তারা ফোন রিসিভ করেনি। এর মধ্যে জলদস্যুরা চলে এলো।

চলে আসার পর ওরা ক্যাপ্টন স্যার ও সেকেন্ড অফিসারকে জিম্মি করে। আমাদের ডাকল। আমরা সবাই গেলাম। আমাদের ডেকে কিছু গোলাগুলি করল। আমরা একটু ভয় পেয়েছি। সবাই ব্রিজে বসে ছিলাম। কারও গায়ে হাত তোলেনি। শুধু সেকেন্ড অফিসারকে একটু মারধর করেছে। তার পর ওরা আরেকটি স্পিডবোটে করে আরও কয়েকজন চলে এলো। এভাবে মুহূর্তেই প্রায় ১৫-২০ জন চলে আসে।

উল্লেখ্য, মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারে গ্রুপের কমকর্তারা।

সান নিউজ/এজেড

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা