জাতীয়

বছরের প্রথম মাসেই ৩৪০ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৫ জন

চলতি বছরের প্রথম মাসেই (জানুয়ারি) দেশে ৩৪০টি সড়ক দুর্ঘটনায় ৪৪৫ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন ৮৩৪ জন। নিহতদের মধ্যে ৩৯ জন শিশু ও ৮১ জন নারী রয়েছেন। এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ৮৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০৩ জন। রোড সেফটি ফাউন্ডেশনের গবেষণায় এই চিত্র তুলে ধরা হয়েছে বলে বুধবার (৫ ফেব্রুয়ারি) সংস্থাটি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

৭টি জাতীয় দৈনিক, ৪টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

দুর্ঘটনায় ১৮ থেকে ৫৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৩১৭ জন।

আঞ্চলিক সড়কে ১৮৪টি এবং মহাসড়কে ১৫৬টি দুর্ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় দায়ী যানবাহনের সংখ্যা ৪৬৯টি। বাস-৭০, ট্রাক ও পিক-আপ-৯৭, কাভার্ড ভ্যান-১৬, লরি ও ট্রাক্টর-২৩, কার ও মাইক্রোবাস-৩৩, মোটরসাইকেল-৮৯, বাইসাইকেল-১৬, নসিমন-করিমন-আলমসাধু-মাহেন্দ্র-৮৭, সিএনজি-ইজিবাইক-৩৩, টমটম-২, পাওয়ার টিলার-১, ট্রলি-১, পুলিশ জিপ-১। এছাড়া, ১১টি রেল দুর্ঘটনায় ৯ জন এবং ৮টি নৌ-দুর্ঘটনায় ৭জন নিহত হয়েছে।

প্রতিবেদনে বেশ কিছু কারণ চিহ্নিত করা হয়েছে। সেগুলো হচ্ছে:

১. ত্রুটিপূর্ণ যানবাহন
২. বেপরোয়া গতি
৩. চালকের অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা
৪. বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা
৫. মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল
৬. তরুণ ও যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো
৭. জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা
৮. দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা
৯. বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি
১০ গণপরিবহণ খাতে চাঁদাবাজি।

দুর্ঘটনা রোধে কিছু সুপারিশও দেওয়া হয়েছে প্রতিবেদনে। সুপারিশগুলো হলো:

১. দক্ষ চালক তৈরির উদ্যোগ বৃদ্ধি করতে হবে
২. চালকের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে
৩. বিআরটিএ-এর সক্ষমতা বৃদ্ধি করতে হবে
৪. পরিবহনের মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের প্রতি ট্রাফিক আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে
৫. মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল বন্ধ করে এগুলোর জন্য আলাদা পার্শ্বরাস্তা তৈরি করতে হবে
৬. পর্যায়ক্রমে সব মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ করতে হবে
৭. গণপরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে হবে
৮. রেল ও নৌপথ সংস্কার ও সম্প্রসারণ করে সড়ক পথের ওপর চাপ কমাতে হবে
৯. বারবার কমিটি গঠন এবং সুপারিশমালা তৈরির চক্র থেকে বেরিয়ে টেকসই পরিবহন কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা পোষণ করতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা