সংগৃহীত
জাতীয়

৫২ বছর ধরে তারা আমাদের বন্ধু 

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, আমাদের সঙ্গে তারা থাকবে বলে আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: আমাদের জোট নিয়ে গুজব আছে

বুধবার (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ৫২ বছর ধরে আমাদের বন্ধু তারা। তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। এর সঙ্গে সংঘাতমুক্ত নির্বাচন দেখতে চায় তারা। আমরাও সেটা চাই। সংঘাতমুক্ত নির্বাচনের গ্যারান্টি আমরা দিতে পারি না। আমাদের সংস্কৃতি এমন না। এর জন্য সব দলের একমত হতে হবে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করে দেখাব আমরা।

বিএনপির চলমান আন্দোলন সংগ্রামকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র সংঘাত ও সন্ত্রাস দেখতে চায় না। এই কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির একটা দূরত্ব তৈরি হতে পারে।

আরও পড়ুন: ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা আমাদের নেই

আসন্ন নির্বাচনে প্রবাসীদেরও ভোট দেওয়ার সুযোগ থাকছে জানিয়ে আব্দুল মোমেন জানান, প্রবাসীদেরও ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন তারা। এর জন্য আগেই ভোটারদের জানাতে হবে।

ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে আব্দুল মোমেন জানান,সারাবিশ্বের মানুষ আমাদের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আমরা চাই উৎসবমুখর পরিবেশে ভোটাররা দলে দলে ভোট দিতে আসবেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা