সংগৃহীত
জাতীয়

বিএনপি কৃষকের ভালো চায় না

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন বিএনপি কৃষকের ভালো চায় না। তিনি জানান, বিএনপি-জামাত জোট সরকারের আমলে সারের দাবি করায় কৃষককে গুলি করে মেরেছিল তারা। শেখ হাসিনার সরকারের আমলে সারের জন্য দাবি করতে হয় না। ভর্তূকি দিয়ে কৃষকের জন্য সার নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন: বায়তুল মোকাররমই চায় আ’লীগ

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সাপাহার উপজেলা পরিষদ মুক্তমঞ্চে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী এ কথা জানান।

সাধন চন্দ্র মজুমদার বলেন, আওয়ামী লীগ কৃষকবান্ধব সরকার। শেখ হাসিনা কৃষকের বন্ধু। তিনি কৃষি প্রণোদনা দিয়ে ভর্তূকি দিয়ে কৃষকের পাশে আছেন।

স্মার্ট কৃষি ব্যবস্থা দরকার। কৃষির যান্ত্রীকিকরণ করা হচ্ছে। সীমিত জমিতে স্বল্প সময়ে অধিক ফসল ফলাতে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ড

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা ও উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন। পরে খাদ্যমন্ত্রী সাপাহার উপজেলা পরিষদ পুকুরের চারপাশে হাটার পথ পদাঙ্ক এর উদ্বোধন করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা