সংগৃহীত
জাতীয়

ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রি নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ওয়াশ কুরুনি খান (২৩) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ২ টার দিকে যুগীনগর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাস্তা নয় মাঠে সমাবেশের পরামর্শ

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ওয়াশ কুরুনির বড় ভাই আব্দুল বারু খান জানান, আমি ও আমার ভাই ইলেক্ট্রিকের কাজ করি। ঐ বিল্ডিং এর পুরো কাজ আমার নেওয়া। দুপুরে ওই ভবনের ২য় তালায় গ্রুপ কাটার সময়ে গ্র্যান্ডিং মেশিনে ইলেকট্রিকের লাইন কেটে যায়। তখন সে বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আমরা পরিবেশ অশান্ত হতে দেব না

তিনি আরও বলেন, আমাদের বাড়ি বাড্ডা থানার বড় বেরাইদ এলাকায়। আমার বাবার নাম মো. জাহাঙ্গীর খান। ৩ ভাই ১ বোনের মধ্যে ওয়াশ কুরুনি ছিল ৩য়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা ওয়ারী থানাকে জানিয়েছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা