জাতীয়
জাতীয় শোক দিবস

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেস ক্লাবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব।

আরও পড়ুন : জাতিকে ধ্বংস করতেই বঙ্গবন্ধু হত্যা

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং পরে ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় আর্ত মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, আজকের এই দিনে আমরা জাতির পিতা ও তার পরিবারসহ অনেককেই হারিয়েছি। এই দিনটিকে স্মরণ রেখে শোককে শক্তিতে পরিণত করার লক্ষ্যে আর্ত মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করছি।

সাধারণ সম্পাদক শ্যামল দত্ত স্বাগত বক্তব্যে আর্ত মানবতার সেবায় রক্তদান কর্মসূচিতে অংশ নেয়ায় ক্লাব সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটি সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দীকি সোমা, কল্যাণ সাহা ও জুলহাস আলম। এ ছাড়াও প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, সাংবাদিক নেতা আজিজুল ইসলাম ভূঁইয়া, আবদুল জলিল ভূঁইয়া, মধুসুদন মন্ডল, খায়রুজ্জামান কামাল, শাহ নেওয়াজ দুলাল, সিনিয়র সদস্য মনোজ কান্তি রায়, সফিকুল করিম সাবু, তরুণ তপন চক্রবর্তী, রফিকুল ইসলাম রতন, সাইফ ইসলাম দিলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা