জাতীয়

অভিমানে কিশোরীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে পরিবারের সঙ্গে অভিমান করে তানজিলা ইসলাম দীপ্তি (১৭) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে চকবাজারের একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুন : সামাজিক স্থিতিশীলতা উন্নয়নের পূর্বশর্ত

মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় কামরাঙ্গীরচর থানার মাদবর বাজার হারিকেন ফ্যাক্টরি গলিতে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দীপ্তির ভাই তাহসিন জানান, একই কলেজের ইব্রাহিম নামে একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি আমরা জানতে পেরে তাকে বারবার নিষেধ করি কিন্তু সে শোনে না। বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে তার মনোমালিন্য হলে নিজের রুমের মধ্যে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে আমরা দেখতে পেয়ে জানালা ভেঙে ভেতরে ঢুকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এরপর চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৬

তিনি আরও বলেন, বর্তমানে আমরা কামরাঙ্গীরচর থানার মাদবর বাজার হারিকেন ফ্যাক্টরি গলির একটি পাঁচ তলা বাসায় ভাড়া থাকি। আমাদের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাসপুর গ্রামে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে অবহিত করেছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

বৃষ্টি উপেক্ষা করেই প্রস্তুত বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ...

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র সামরিক হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত এবং বহু মান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা